বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

১২ কোটি টাকা আত্মসাৎ করায় যমুনা ব্যাংকের ম্যানেজার গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৭২১ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া থেকে।- ১২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগে যমুনা ব্যাংক বগুড়া শাখার ম্যানেজার সওগাত আরমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৯ জুলাই) সকালে দুদক বগুড়া জেলা সমন্বিত কার্যালয়ের কর্মকর্তারা তাকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেন।
জানা গেছে, সওগাত আরমান যমুনা ব্যাংক বগুড়া শাখায় ম্যানেজার হিসেবে কর্মরত থাকাকালে বিভিন্ন সময় জালিয়াতির মাধ্যমে অন্যের একাউন্টে ১২ কোটি ১৬ লাখ টাকা স্থানান্ত করেন। পরে সেই টাকা নিজের একাউন্টে স্থানান্তর করে আত্মসাৎ করেন।
দুদক সমন্বিত বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, স্থানীয়ভাবে অভিযোগের প্রেক্ষিতে দীর্ঘদিন অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে ম্যানেজার সওগাত আরমান টাকা আত্মসাতে জড়িত থাকার সত্যতা পাওয়া যায়। মঙ্গলবার রাতে ব্যাংকের শাখায় অভিযান চালিয়ে তাকে আটক করে বগুড়া সদর থানা হেফাজতে রাখা হয়।
বুধবার দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে সওগাত আরমানের নামে মামলা দায়ের করলে তাকে গ্রেফতার দেখানো হয়।
দুদক সমন্বিত বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, সওগাত আরমানকে দুদক হেফাজতে নেয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com