মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

বীরগঞ্জে বাসচাপায় মা ছেলে-মেয়েসহ ৬ জন নিহত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৯১২ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি।- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বাসচাপায় মা ছেলে-মেয়ে সহ ৬ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। ০৬ জুলাই সোমবার দুপুর ২টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের ভাবকী গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী নাসরিন ওরফে নসিমন (৪২), কন্যা রূপা (৮), কাহারোল উপজেলার দেবীপুর গ্রামের আবুল হোসেন (৬০) তার স্ত্রী আসমা খাতুন (৫০) কন্যা লামিয়া (৫) ও বীরগঞ্জ হাসপাতালে অজ্ঞাত ভ্যান চালকসহ ৬ জন নিহত হয়েছে। এঘটনায় বিআরটিসি বাস খাদে পড়লে চালকসহ ১২ জন যাত্রী আহত হয়। হাইওয়ে পুলিশের ওসি শামসুল নুর জানান, দুপুরে বিআরটিসি (ঢাকা মেট্রো- ব ১১২১৫৩) রংপুর যাচ্ছিল এবং বীরগঞ্জ ভাবকী গ্রাম থেকে চার্জার ভ্যানযোগে উপজেলা মোহাম্মদপুর রনপাড়া গ্রামে অসুস্থ বাবা বাঘা ইসলামকে দেখতে যাওয়ার পথে ২৫ মাইল নামকস্থানে ঘটনাস্থলেই একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়। এঘটনার পর স্থানীয় জনতা দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়ামিন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) মো: ওয়ারেস, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com