বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বাংলাদেশ থেকে কেউ ইসরায়েল ভ্রমণ করতে পারবেন না-পররাষ্ট্রমন্ত্রী

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ২৬৭ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- ২৬ মে/২১ খ্রিঃ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, আমরা ইসরায়েলকে স্বীকার করি না। সুতরাং বাংলাদেশ থেকে কেউ ইসরায়েল ভ্রমণ করতে পারবেন না। কেউ যদি সরকারের অনুমতি ছাড়া সে দেশে যায়, তাকে বিচারের মুখোমুখি হতে হবে। তিনি বলেছেন,অতীতে এমন উদাহরণ রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন,পাসপোর্ট থেকে ইসরায়েল প্রসঙ্গ বাদ গেলেও ‘স্বীকৃতিহীন’দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান আগের মতোই থাকছে। তিনি বলেছেন, স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিষয়ে সরকারের এমন অবস্থান থাকবে। এদিন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রীসহ উপস্থিত ব্যক্তিবর্গ বেকন ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে ৪০ লাখ টাকার ওষুধসামগ্রী দেশটির রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই রামাদানের হাতে তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com