মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

গাজায় সংঘাতের অপরাধ তদন্ত করবে জাতিসংঘ মানবাধিকার পরিষদ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৩৯৬ বার পঠিত

ডেক্স রিপোর্ট।- জাতিসংঘ মানবাধিকার পরিষদ গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র দল হামাসের মধ্যে ১১ দিনের সংঘাতে অপরাধের অভিযোগ তদন্ত করতে রাজি হয়েছে। বৃহস্পতিবার রাতে ওই পরিষদে ভোটাভুটির মাধ্যমে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়েছে। ভোটাভুটিতে এ প্রস্তাবের পক্ষে পড়ে ২৪ ভোট এবং বিপক্ষে ৯ ভোট আর ভোটদানে বিরত থাকে ১৯টি দেশ।ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষ থেকে জাতিসংঘ মানবাধিকার পরিষদে প্রস্তাবটি তোলা হয়। প্রস্তাবটি পাস হওয়ার ফলে জাতিসংঘ মানবাধিকার পরিষদ এখন একটি কমিটির মাধ্যমে গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্ত করে দেখবে।গত ১০ মে থেকে ইসরায়েল টানা ১২ দিন ধরে অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক অবস্থানগুলোতে ভয়াবহ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে অন্তত ২৬০ ফিলিস্তিনি নিহত হয়, এর মধ্যে ৬৯ শিশু। এই হামলায় প্রায় দুই হাজার ফিলিস্তিনি আহত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com