বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

নিজের জমানো মুক্তিযোদ্ধা ভাতার টাকা উপহার দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৭০২ বার পঠিত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার জমানো মুক্তিযোদ্ধা ভাতার টাকা তার নির্বাচনী এলাকার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মধ্যে বিতরণ করেছেন। বৃহস্পতিবার সকালে মনিপুরী পাড়ার নিজ বাসভবনে বীর মুক্তিযোদ্ধার মধ্যে এই অর্থ বিতরণ করেন এবং তাদের সঙ্গে ঈদ উপলক্ষে কুশল বিনিময় করেন। তিনি ৩১ জন অসচ্ছল মুক্তিযোদ্ধার প্রত্যেককে সাত হাজার টাকা করে দিয়েছেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত মুক্তিযোদ্ধার উদ্দেশে বলেন,প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দিয়ে সম্মানিত করেছেন। প্রত্যেকে যাতে সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করতে পারেন সে জন্য আমার পক্ষ থেকে এই উপহার। স্বরাষ্ট্রমন্ত্রী প্রতি মাসে তার প্রাপ্ত ভাতা নিজে খরচ না করে জমিয়ে রাখেন এবং নির্দিষ্ট সময় পরপর এ জমানো ভাতা তার নিজ এলাকার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মধ্যে বিতরণ করেন বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com