মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

বিয়ে সেরে ফেলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৩৩০ বার পঠিত

ডেক্স রিপোর্ট।- ব্রিটেনের দুটি ট্যাবলয়েড দ্য মেইল ও দ্য সান খবর প্রকাশ করেছে, লন্ডনের ওয়েস্টমিনস্টার ক্যাথেড্রালে নিচ্ছিদ্র গোপনীয়তার মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার বিয়ে সেরে ফেলেছেন। শনিবার প্রধানমন্ত্রী বরিস জনসন তার বাগদত্তা ক্যারি সিমন্ডসকে বিয়ে করেছেন। নিউইয়র্ক টাইমস লিখেছে, জনসনের এটি তৃতীয় বিয়ে এবং ৩৩ বছর বয়সী সিমন্ডসের প্রথম। সম্প্রতি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের ব্যয়বহুল সংস্কারের পেছনে প্রধানমন্ত্রীর বাগদত্তার ভূমিকা যুক্তরাজ্যে আলোচনার জন্ম দেয়। দ্য মেইল এবং দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার বিকালে জনসন-সিমন্ডসের বিয়ের অনুষ্ঠান সারা হয় কঠোর গোপনীয়তার মধ্যে। এমনকি জনসনের ঘনিষ্ঠ সহকারীরাও বিষয়টি আগে থেকে জানতেন না। দুপুর দেড়টার দিকে হঠাৎ করেই দর্শনার্থীদের জন্য লন্ডনের ওই গির্জা বন্ধ করে দেওয়া হয় এবং জনসন ও তার কনে একটি লিমাজিনে চড়ে সেখানে উপস্থিত হন। স্বাস্থ্যবিধি মেনে এ বিয়েতে মাত্র ৩০ জন অতিথি যোগ দেন, যাদের মধ্যে বরিস জনসনের বাবা স্ট্যানলি জনসনও ছিলেন। উল্লেখ্য, দ্বিতীয় স্ত্রী মেরিনা উইলারের সঙ্গে বিচ্ছেদের সব আনুষ্ঠানিকতা শেষে বরিস জনসন ২০১৯ সালে সিমন্ডসকে নিয়ে ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে থাকতে শুরু করেন। গত বসন্তে তাদের কোলজুড়ে আসে পুত্র সন্তান, যার নাম উইলফ্রেড ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com