বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

দিনাজপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেখপুরা ইউনিয়ন 

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৪৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুর সদর উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার সমাপণী অনুষ্ঠিত হয়েছে। চূড়ান্ত খেলায় চেহেলগাজী ইউনিয়নকে ০-৪ গোলে হারিয়ে সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো শেখপুরা ইউনিয়নের খেলোয়াড়েরা। ১ জুুন মঙ্গলবারর বিকেলে দিনাজপুর জেলা স্টেডিয়ামে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা (অনুর্ধ-১৭) সদর উপজেলা পর্যায় এর সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার। সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন হাসান চৌধুরী এর সভাপতিত্বে সমাপণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিরাজুল ইসলাম, শেখপুরা ইউপি চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম ফুলাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু ইবনে রজব প্রমুখ। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন রেফারি ওবায়দুর রহমান, মতাহার উল আলম, ফয়জার রহমান, বিপ্লব তপ্ন, সুজিত রায়, ডালিম কুমার। ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করেন দিনাজপুর ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তা মো. ফিরোজ আহমেদ। চূড়ান্ত খেলায় অংশ নিয়ে সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের খেলোয়াড়ের ৪-০ গোলে চেহেলগাজী ইউনিয়নের খেলোয়াড়দের হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আগামী ৮ জুন থেকে দিনাজপুর স্টেডিয়ামে ১৪টি দলের অংশগ্রহণে জেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হবে বলে জানান পরিচালনা কমিটি। প্রসঙ্গত, সদর উপজেলার ১০টি ইউনিয়ন দলের অংশগ্রহনে সদর উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপণী অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com