বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দিন মজুরের মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৭৯৯ বার পঠিত

উত্তম সরকার; বগুড়া থেকে।- ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুর উপজেলা এলাকায় অজ্ঞাতনামা দ্রুতগামী যানবাহনের চাপায় দিনমজুর চাঁন মিয়া (৪৫) মারা যায়। নিহত চাঁন মিয়া শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কৃষ্ণপুর নামাপাড়া এলাকার মৃত রহমত আলীর ছেলে।

ঘটনাটি ৩১ জুলাই শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা এলাকায় ঘটে। স্থানীয়রা রাস্তার পাশে নিহতের লাশ পড়ে থাকতে দেখে দমকল বাহিনীকে খবর দেন। পরে হাইওয়ে পুলিশ ও দমকলবাহিনী তার লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্পের ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, তার শরীরে দুর্ঘটনায় আহত হবার চিহ্ন রয়েছে। তাই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, প্রতিদিনের মত বাড়ি থেকে রণবীরবালা ঘাটপাড় এলাকায় যাবার উদ্দেশ্যে সে বের হলেও সেখানে যাবার আগেই রাস্তায় তার মৃত্যু হয়। অজ্ঞাত যানের চাপায় তার মৃত্যু হওয়ায় লাশ পরিবারের কাছে দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com