বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

দিনাজপুরে পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩১৫ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি ।- “সোনালী আশেঁর সোনার দেশ, মুজিববর্ষে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় নির্বাচিত পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। ৩ জুন বৃহস্পতিবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ হল রুমে দিনাজপুর পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের আয়োজনে প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার। এছাড়া অনুষ্ঠানে অনলাইনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছিলেন পাট অধিদপ্তর পরিচালক (যুগ্ন-সচিব) ঢাকা এসএম আরশাদ ইমাম। দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস,এইচ,এম মাগফুরুল হাসান আব্বাসীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, দিনাজপুর সদর উপজেলার কৃষি অফিসার শাহ মুহাঃ শাখাওয়াত হোসেন, জেলা প্রশিক্ষন অফিসার ডিএই এস এম আবু বকর সাইফুল ইসলাম, বিএডিসির উপপরিচালক (বীজ বিপনন) মজহারুল ইসলাম, দিনাজপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোর্শারফ হোসেন, দিনাজপুর পাট উন্নয়ন কর্মকর্তা ও প্রশিক্ষন সমন্বয়কারী দিলীপ কুমার মালাকার, সহকারী প্রশিক্ষন সমন্বয়কারী নিলাম্বর বশাক। ১০০ জন কৃষককে প্রশিক্ষন শেষে সম্মানী ভাতা হিসেবে নগদ ৫০০ টাকা করে প্রতিজনকে দেয়া হয়। এছাড়াও কৃষকদের মাঝে ১টি করে চোটের ব্যাগ দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com