মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

বাজিতপুরে তিন কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৯ জুন, ২০২১
  • ২৮৫ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস ।- কিশোরগঞ্জের বাজিতপুরে র‌্যাব -১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান চালিয়ে তিন কেজি গাঁজা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল সেটসহ আলী আকবর (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার দিবাগত মধ্যরাতে বাজিতপুর উপজেলার পাটুলী ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজাসহ তাকে আটক করা হয়। আটক হওয়া মাদক ব্যবসায়ী আলী আকবর জেলার কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের বনেরগাঁও চন্ডিপাড়ার মো. নজরুল ইসলামের ছেলে। র‌্যাব ১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি সমীর সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাজিতপুর উপজেলার পাটুলী ফেরিঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানে তিন কেজি গাঁজা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল সেটসহ মাদক ব্যবসায়ী আলী আকবরকে আটক করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে বাজিতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com