মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

মিঠামইনে রাস্তার পাশে অজ্ঞাত নারীর লাশ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৯ জুন, ২০২১
  • ২৫২ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।- কিশোরগঞ্জের মিঠামইনে রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক নারীর (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ জুন) সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের পশ্চিমে হোসেনপুর-উরিয়ন্দ রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিকাল ৫টা পর্যন্ত অজ্ঞাত পরিচয়ের এই নারীর পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে স্থানীয় স্কুল শিক্ষক জাকির হোসেন হোসেনপুর-উরিয়ন্দ রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে এক নারীর লাশ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিক তিনি মিঠামইন থানা পুলিশকে জানালে ওসি মো. জাকির রব্বানী ঘটনাস্থলে যান। সেখানে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ওসি মো. জাকির রব্বানী জানান, আনুমানিক ৪০ বছর বয়সী এই নারীর পরিচয় সম্পর্কে আশপাশের লোকজন কোন তথ্য দিতে পারেননি। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। অজ্ঞাত এই নারীর পরিচয় সনাক্ত করন এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com