মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পলাশবাড়ীতে পিকআপ ভ্যানের চাপায় পোশাক শ্রমিক নিহত

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৩৯৪ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।- গাইবান্ধার পলাশবাড়ীতে পিকআপ ভ্যানের চাপায় স্বাধীন আকন্দ (২২) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। ১ আগস্ট শনিবার  সকালে রংপুর-ঢাকা মহাসড়কে পলাশবাড়ী শহরের উত্তর বাসস্টান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বাধীন জেলার সাদুল্যাপুর উপজেলার সন্তোলা উত্তর কাজিবাড়ী গ্রামের মোজাহিদুল ইসলামের ছেলে। স্বাধীন নরসিংদীতে রুবেল হোম ক্লাসিক টেক্সটাইলে সহকারী অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদ উপলক্ষে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন স্বাধীন। পথে পলাশবাড়ী পৌর শহরের উত্তর বাসস্ট্যান্ডে বাস থেকে নেমে মহাসড়ক পার হচ্ছিলেন তিনি। এ সময় বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান স্বাধীনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানি জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর চালক গাড়ি ফেলে পালিয়ে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com