বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বগুড়ায় ১৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ২৬৩ বার পঠিত

বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরে থানা পুলিশের ধাওয়ায় মাদক চোরাকারবারিরা পালিয়ে গেলেও পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁজা ও মাদক ব্যবাসায়ীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। ১৫ জুন মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের মামুরশাহী গ্রামের পশ্চিমপাড়া এলাকা থেকে উদ্ধার করে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) রবিউল ইসলাম ফোর্সসহ ১৫ জুন মঙ্গবার ডিউটিকরাকালীন করছিল। ওইদিন সকাল পৌনে ৯টার দিকে মহাসড়কের মহিপুর এলাকায় বগুড়া দিক হতে আসা একটি স্টাইকার মোটরসাইকেলে ২ জন আরোহী আসে। এ সময় মোটর সাইকেল আরোহীদ্বয়কে মাদক ব্যবসায়ী সন্দেহ হলে ডিউটিকালীন পুলিশের এস আই রবিউল ইসলাম ফোর্সসহ তাদেরকে ধাওয়া করে।
মাদক ব্যবসায়ীরা প্রশাসনের গতিবিধি টের পেয়ে মহাসড়কের হামছায়াপুর দিয়ে টোলা হয়ে মামুরশাহী রোডে আসে। তখন ওই এসআই রবিউল জনগের সহায়তায় তাদের ধাওয়া করলে তারা মামুরশাহী পশ্চিম পাড়া কবরস্থানে এলাকায় রাস্তার উপর ব্যাগ ও মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।
এ বিষয়ে শেরপুর থানার উপ-পুলিশ রবিউল ইসলাম জানান, জনগনের সহযোগিতায় একটি কালো ব্যাগ ও তাদের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করি। তখন জনগনের সামনে ব্যাগটি খুলে ৩টি প্যাকেটে গাঁজা পাওয়া যায়। জনগনের সমনেই প্যাকেটে থাকা গাঁজা ওজন করলে ১৫ কেজি ওজন হয়। তিনি আরো জনান, মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com