মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

কটিয়াদীর প্রত্যন্ত অঞ্চলের মানুষের চক্ষু চিকিৎসা সেবায় নতুন দ্বার উন্মোচন

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৩৩৬ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।-  কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিকখালী, বাট্টা, করগাঁও হাওর ও পার্শ্ববর্তী প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষের জন্য স্বল্প মূল্যে আধুনিক ও উন্নতমানের চক্ষু চিকিৎসা সেবার জন্য চক্ষু ক্লিনিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ জুন) প্রধান অতিথি হিসেবে মানিকখালী টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটে চক্ষু ক্লিনিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ। এর মাধ্যমে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের চক্ষু চিকিৎসা সেবায় নতুন দ্বার উন্মোচিত হলো বলে মনে করছেন এলাকাবাসীসহ সংশ্লিষ্টরা। চক্ষু ক্লিনিক উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকখালী টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটের চেয়ারম্যান নুসরাত নূর। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনাইটেড ট্রাস্টের উপদেষ্টা আহমেদ ইউসুফ হোসেন তপু, নির্বাহী পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এ. জে. এম ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য নূর মোহাম্মদ প্রত্যন্ত অঞ্চলের মানুষের কল্যাণে মানিকখালী চক্ষু ক্লিনিক নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। সংসদ সদস্য নূর মোহাম্মদ নিজে ক্লিনিকে চক্ষু পরীক্ষাসহ চিকিৎসা সেবা গ্রহণ করেন। মানিকখালী টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট সূত্র জানিয়েছে, আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে ক্লিনিকটিতে এলাকার সাধারণ মানুষ ৩০ টাকায় উন্নত মানের চক্ষু চিকিৎসা সেবা পাবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com