মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানালেন কটিয়াদী দরগাহ জামে মসজিদের খতিব

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ২৭৮ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।- করোনা মহামারি মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন কটিয়াদী দরগাহ জামে মসজিদের খতিব আলহাজ্ব ছিদ্দিকুর রহমান। শুক্রবার জুম্মার খুৎবার বয়ানে মহামারী করোনাভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি। আলহাজ্ব ছিদ্দিকুর রহমান তাঁর বয়ানে বলেন, আমাদের মহানবী হযরত মোহাম্মদ (স.) উম্মতের উদ্দেশ্যে বলেছেন, অসুখ হলে হেকিমের কাছে যাও, চিকিৎসা করে ওষুধ খাও। কাজেই অসুখ হলে চিকিৎসা করানো সুন্নত। তিনি আরো বলেন, আমরা অসুখ হলে ডাক্তারের নিকট যাই, চিকিৎসা করাই, ওষুধ সেবন করি। কাজেই মাস্ক না পরে, স্বাস্থ্যবিধি না মেনে চলা সমিচীন নয়। তিনি বলেন, অসুখ হলে মুমিন বান্দা আল্লাহর উপর ভরসা করবে, তাওয়াক্কাল করবে। তাই বলে চিকিৎসা বাদ দিয়ে নয়। চিকিৎসাও যেমন জরুরী আল্লাহর কাছে প্রার্থনা করাও জরুরী। করোনা মহামারী দিন দিন আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রশাসনের পক্ষ থেকেও অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন। কাজেই তাদের ভয়ে নয়, আমাদের প্রত্যেককেই সচেতন হতে হবে। আমরা ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবো। পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে অজু ছাড়াও সাবান দিয়ে বেশি বেশি হাত ধৌত করবো, স্যানিটাইজার ব্যবহার করবো। তবেই মহামারী থেকে নিজে নিজের পরিবারসহ সকল মানুষ নিরাপদে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com