বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সংসদে বক্তৃতা দিয়ে খালেদাকে মুক্ত করার সুযোগ নেই – আইনমন্ত্রী

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ২৪৬ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- ৩০ জুন/২১ খ্রি: জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আইন মন্ত্রণালয় খাতে বিএনপির দুই সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাবের ওপর বক্তব্য দিতে গিয়ে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবি তুললে,এর পেক্ষিতে আইন মন্ত্রী বলেছেন ,সংসদে বক্তৃতা দিয়ে বা অন্য কোনোভাবে খালেদাকে মুক্ত করার সুযোগ নেই।

ছাঁটাই প্রস্তাবে বক্তব্যের পর আইনমন্ত্রী তার বক্তব্যে আরো বলেছেন, খালেদা জিয়ার পরিবারের আবেদন মঞ্জুর করে সরকার তার দন্ডাদেশ স্থগিত রেখে মুক্তি দিয়েছে। কোনো সাজাপ্রাপ্ত আসামিকে মুক্তি দিতে হলে আইনের মাধ্যমেই দিতে হবে, অন্যভাবে নয়। তিনি বলেছেন. এ ক্ষেত্রে একটা উপায় আছে, তারা মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন বা ৪০১ ধারায় সরকারের কাছে ক্ষমা চাইতে পারেন। ক্ষমা চাইলে উনারা বিবেচনা করলে ক্ষমা করতে পারেন। আর সেই ক্ষমা চাইতে গেলে অবশ্যই দোষ স্বীকার করে চাইতে হবে।এদিন অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com