মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

কটিয়াদীতে ১০ বছরের শিশুকে ধর্ষণ শেষে হত্যার অভিযোগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৩২৯ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।- কটিয়াদীতে সাদিয়া আক্তার টুনি (১০) নামে এক শিশুকে ধর্ষণ শেষে হত্যার নারকীয় এক ঘটনা ঘটেছে। উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ লোহাজুরী গ্রামে নৃশংস এ পাশবিক ঘটনাটি ঘটেছে। শুক্রবার (২ জুলাই) বেলা ১১টার দিকে বাড়ির পাশে পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে পাটক্ষেত থেকে হাত-পা বাঁধা ও গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। সংবাদ পেয়ে কটিয়াদী থানার পুলিশ গিয়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করে। নিহত সাদিয়া উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ লোহাজুরী গ্রামের চুন্নু মিয়ার মেয়ে ও লোহাজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। নিহত সাদিয়ার মামা মনিরুজ্জামান জানান, শুক্রবার (২ জুলাই) সকাল ৮টার দিকে চুন্নু মিয়া নদীতে মাছ ধরতে যায়। এ সময় তার মেয়ে সাদিয়া বাবার সাথে সাথে নদীতে যায়। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলে মেয়ে সাদিয়াকে বাড়ি চলে যেতে বললে সে বাড়ি ফিরে আসার সময় নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর নদীর পাড়ে পাটক্ষেতে হাত-পা বাঁধা ও গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর হত্যা করে দুর্বৃত্তরা পালিয়েছে। মামা মনিরুজ্জামান বলেন, আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ ব্যাপারে হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোনাহর আলী জানান, নিহত সাদিয়ার মৃতদেহ পরিবারের লোকজন পাটক্ষেত থেকে উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে আসে। সংবাদ পেয়ে নিহতের বাড়ি থেকে লাশ উদ্ধার ও সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com