বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

কক্সবাজারে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা নিহত : ২০ পুলিশ প্রত্যাহার

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২০
  • ৭০৪ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে পুলিশের গুলিতে সেনাবাহিনীর একজন অবসর প্রাপ্ত মেজর নিহতের ঘটনায় গঠন করা তদন্ত কমিটি পুনর্গঠন করেছে স্বরাষ্ট মন্ত্রণালয়। আগের কমিটিকে শক্তিশালী করতে আরও এক সদস্য বাড়িয়ে চার জনের কমিটি করা হয়েছে। কমিটির আহ্বায়ককেও পরিবর্তন করা হয়েছে। কমিটির নতুন আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (চট্টগ্রাম বিভাগ) ও যুগ্ম সচিব মিজানুর রহমানকে। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে নতুন কমিটির বিষয়টি জানানো হয়। এছাড়া আরও উল্লেখ করা হয়েছে, আগের ৩ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলিকে কমিটির ‘সদস্য’ হিসাবে থাকবেন। বাকি দুই সদস্যদের জায়গায় ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজারের এরিয়া কমান্ডারের একজন প্রতিনিধি ও উপ পুলিশ মহা পরিদর্শকের (চট্টগ্রাম রেঞ্জ) প্রতিনিধি থাকবেন। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর নিহত হন। নিহত অবসর প্রাপ্ত মেজরের নাম সিনহা মোহাম্মদ রাশেদ খান (৩৬)। তার ওপর গুলি চালান বাহারছড়া ফাঁড়ির দায়িত্বরত পুলিশ ইন্সপেক্টর লিয়াকত। ইতিমধ্যে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর লিয়াাকত আলীসহ ২০ জনকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। শনিবার রাতে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, ফাঁড়ির পুরো টিমকে কক্সবাজার জেলা পুলিশ লাইনস্‌-এ প্রত্যাহার করা হয়েছে। বাহারছড়া পুলিশ ফাঁড়িতে পুরো নতুন টিম দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com