বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

নিজেকে এবং পরিবারকে বাঁচাতে মাস্ক পরুন – আইজিপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৫২৩ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- ৮ জুলাই/২১ খ্রি: দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন। নিজেকে এবং পরিবারকে বাঁচাতে মাস্ক পরুন। তিনি বলেছেন, পুলিশ দেখলে মাস্ক পরবেন, নইলে পরবেন না এটা আত্মপ্রতারণা।

ড. বেনজীর আহমেদ আরো বলেছেন, কঠোর লকডাউনেও অনেকের বাসায় থাকতে ভালো লাগে না, বিরক্ত লাগে। অনেকেই আবার লকডাউন কেমন হচ্ছে, তা দেখতে বের হচ্ছেন। নিজেরা বাইরে বের হয়ে, স্বাস্থ্যবিধি না মেনে অসুস্থ হবেন। এরপর হাসপাতালে গিয়ে স্বাস্থ্য ব্যবস্থাকে দোষ দেবেন, এটা ঠিক না। চলমান লকডাউন দুই সপ্তাহ, অনেক বেশি দিন না। এই দুই সপ্তাহের কারণে আপনি যদি ৫০ বছর বাঁচতে পারেন, তাহলে দুই সপ্তাহ ঘরে থাকতে হবে। দেশ ও জাতিকে করোনা থেকে মুক্তি দিতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

তিনি সভায় সচ্ছলদের অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান। বাংলাদেশ দোকান মালিক সমিতি আয়োজিত অনুষ্ঠানে এদিন এক হাজার অসহায় ও দুস্থ মানুষকে খাবার, নগদ অর্থ, মাস্ক ও সাবান দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com