মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

কটিয়াদীতে পিতাকে হত্যাকারী জন এর বিষপানে আত্মহত্যা 

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৪৭৮ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস ।- কটিয়াদীতে পিতা পিটিয়ে হত্যা মীর আনোয়ারুল কবির জন বিষপানে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কটিয়াদী পশ্চিমপাড়া গ্রামে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে বাসায় কোন লোক না থাকায় সে রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে থাকে। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে তার ইট ভাটার ম্যানেজার তাকে ডাকতে গিয়ে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে আত্মহত্যা করে মীর আনোয়ারুল কবির জন এর মৃতদেহ দেখতে পায়। ঘটনাটি তার অভিভাবকদের জানানো হলে মৃত জনের মামা মোঃ মুছা মারুয়া সহ আরো লোকজন ঘটনাস্থলে গিয়ে নিথর মৃতদেহ দেখতে পায়। নিহতের মামা মুছা মারুয়া জানান, সকাল বেলা জনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ দেখতে পান। মৃতের মুখে বিষের গন্ধ এবং মুখ দিয়ে ফেনা নির্গত হতে দেখেন। রাত ১০ টার বাসায় কোন লোক না থাকায় মৃত মীর আনোয়ারুল কবির জন বিষপান করে বলে পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়। পুলিশ শুক্রবার সকালে মৃতার লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে মুছা মারুয়ার আবেদনের প্রেক্ষিতে কটিয়াদী মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। জনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার মানুষের মাঝে স্বস্তি দেখা দেয়। সে ইত্যেপুর্বে তার পিতা মীর এমদাদুল কবির মানিক মিয়াকে প্রকাশ্যে দিবালোকে হাতুরি দিয়ে পিটিয়ে হত্যা করে কটিয়াদীতে চাঞ্চল্যের সৃষ্টি করে। পিতা হত্যার পর থেকে তাকে কটিয়াদীর মানুষ আতংক মনে করত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com