বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বগুড়া র‌্যাবের পৃথক পৃথক অভিযানে ৮ মাদক ব্যবসায়ীসহ ১৬ জন জুয়াড়ি গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২৮২ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ায় র‌্যাব-১২ এর আভিযানিক দল পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে ৬ বোতল দেশীয় মদ ও বিয়ার সহ ৮ জন মাদক কারবারী ও ১৬ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে।

শুক্রবার ২৩ জুলাই রাতে জেলার শাজাহানপুরের বনানী মোড় সংলগ্ন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, বগুড়া অফিসের সামনে পাকা রাস্তার উপর, গাবতলী উপজেলার পোড়াদহ হইতে দুর্গাহাটা রাস্তার মোড়ে এবং দুপচাঁচিয়ার বাসস্ট্যান্ড এলাকার মহলদারপাড়া শহীদ শাহীনুর রহমান স্মৃতি সংঘের ভেতরে জুয়ার খেলা অবস্থায় পৃথক পৃথক অভিযান চালায় র‌্যাব-১২।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এর নেতৃত্বে একটি আভিযানিক দল পৃথক পৃথক অভিযান চালায়। এসময় শাজাহানপুর থানাধীন বনানী মোড় সংলগ্ন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, বগুড়া অফিসের সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতাকৃত ৮জন মাদক কারবারীর কাছ থেকে ৬ বোতল দেশীয়মদ, ২ ক্যান বিয়ার, ৭ টি মোবাইল, ১০ টি সীমকার্ড এবং নগদ ১৭০০/- টাকা উদ্ধার করেন। অপরদিকে গাবতলী উপজেলার পোড়াদহ হইতে দুর্গাহাটা রাস্তার মোড়ে এবং দুপচাঁচিয়ার বাসস্ট্যান্ড এলাকার মহলদারপাড়া শহীদ শাহীনুর রহমান স্মৃতি সংঘের ভেতরে জুয়ার খেলা অবস্থায় ১৬জন জুয়ারীকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৫ বান্ডিল তাস, ১৭ টি মোবাইল, ২৮ টি সীম এবং নগদ ১৮৩৪০/- টাকা উদ্ধার করেন। পরে গ্রেফতারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার দুপচাঁচিয়া ও গাবতলী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com