মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

চীন বিশ্বকে দু’শ কোটি ডোজ করোনার টিকা দেবে

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩৭১ বার পঠিত

ডেক্স রিপোর্ট।- চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চলতি বছরের মধ্যেই বিশ্বকে ২০০ কোটি ডোজ করোনাভাইরাসের টিকা দেওয়ার কথা জানিয়েছেন। কভিড-১৯ ভ্যাকসিন কোঅপারেশন ফোরামে পাঠানো এক লিখিত বিবৃতিতে শি জিনপিং এ আশ্বাস দেন। তিনি বলেন, বিশ্বকে কভিড-১৯ থেকে বাঁচাতে এই ভ্যাকসিন সরবরাহ করবে তার দেশ। এ ছাড়া কোভ্যাক্স গ্লোবালের জন্য ভ্যাকসিন তৈরি ও বিতরণে চীন ১০ কোটি ডলার অনুদান দেবে বলেও জানিয়েছেন শি জিন পিং।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন, চীন ইতিমধ্যেই বিশ্বজুড়ে ৭৭ কোটি ডোজ কভিড ভ্যাকসিন সরবরাহ করেছে। দেশটির ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেকের ভ্যাকসিনই সব থেকে বেশি রপ্তানি করা হচ্ছে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে এই ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে। বিশ্বের ২০ দেশের সঙ্গে ৯০ কোটি ডোজ সরবরাহের চুক্তি করেছে।
তথ্য সুত্র- রয়টার্স

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com