মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

তালেবানের হাতে আফগানিস্তানের উত্তর সীমান্তের নিয়ন্ত্রণ রাশিয়ার উদ্বেগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৩৩৮ বার পঠিত

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগো বলেছেন, তালেবানের হাতে আফগানিস্তানের উত্তর সীমান্তের নিয়ন্ত্রণ চলে যাওয়ায় তার দেশের নিরাপত্তা উদ্বেগ তীব্রতর হয়েছে। বৃহস্পতিবার রাজধানী মস্কোয় এক বক্তব্যে তিনি রাশিয়ার এ উদ্বেগের কথা জানান বলে রুশ বার্তা সংস্থা তাস খবর দিয়েছে।
কুন্দুজের মতো আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোর নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার প্রতি ইঙ্গিত করে শুইগো বলেন, “আমাদের উদ্বেগ তাজিকিস্তান ও উজবেকিস্তানের সঙ্গে আফগানিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ নিয়ে যা তালেবানের দখলে চলে গেছে।”রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, তালেবান অবশ্য এই প্রতিশ্রæতি দিয়েছে যে, তারা সীমান্ত অতিক্রমের চেষ্টা করবে না।
রুশ প্রতিরক্ষামন্ত্রীর এ বক্তব্যের আগে উজবেকিস্তান ও তাজিকিস্তানের সেনাবাহিনীকে নিয়ে আফগান সীমান্তের ২০ কিলোমিটারের মধ্যে যৌথ সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া।
রুশ পত্রিকা মস্কো টুডে এক প্রতিবেদনে লিখেছে, এই মহড়ায় সিরিয়া যুদ্ধে রাশিয়া যে কৌশল অবলম্বন করেছে তা প্রয়োগ করা হয়েছে। এতে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি আক্রমণাত্মক সমরাস্ত্র ব্যবহার করা হয়েছে।- পার্সটুডে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com