বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

 পীরগঞ্জের ১০ নারীকে বিনামুল্যে সেলাই মেশিন প্রদান

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৩ বার পঠিত

এস এ মন্ডল।-রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছী ইউনিয়নে আদিবাসী নারীদের মাঝে বিনামুল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর/২১ খ্রিঃ মঙ্গলবার দুপুরে উপজেলার পাঁচগাছী ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ হলরুমে আনুষ্ঠানিক ভাবে প্রশিক্ষনার্থীদের হাতে এই সেলাই মেশিন তুলে দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি পীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন। এদিন এ উপলক্ষে এক আলোচনা সভা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক সুলতান আহমেদ সোনা, মিঠিপুর ইউপি চেয়ারম্যান এসএম ফারুক আহম্মদ।
এ সময় বিশিষ্ট সমাজ সেবক রাশেদুল ইসলাম মিন্টুসহ ইউপি সচিব সৌমিক হাসান ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য স্থানীয় সরকার সহায়তা (এলজিএসপি-৩) প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থ বছরের বরাদ্দ থেকে মাসব্যাপী টেইলারিং প্রশিক্ষণ শেষে ১২ জন ওড়াও সম্প্রদায়ভুক্ত নারীকে বিনামুল্যে সেলাই মেশিন প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com