বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

এখন অফিস করতে হবে নটা থেকে পাঁচটা

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৭২৭ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- এখন থেকে সরকারি সব দফতরের কর্মকর্তা-কর্মচারীদের সকাল থেকে ৯টা- বিকেল ৫টা পর্যন্ত নিয়মিত অফিস করতে হবে। ইতিমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা সব মন্ত্রণালয় ও দফতর, অধিদফতরগুলোকে দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। লকডাউনের কারণে সীমিত পরিসরে এবং ২৫ শতাংশ কর্মকর্তার উপস্থিতিতে অফিস করার যে নির্দেশনা ছিল সেটি এখন থেকে আর কার্যকর থাকছে না। তবে সব কর্মকর্তা-কর্মচারীকে অফিস করতে বলা হলেও বয়স্ক, অসুস্থ ও সন্তানসম্ভবাদের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না। সংবাদ মাধ্যমে জানা গেছে, একই নির্দেশনা দিয়েছে অন্যান্য মন্ত্রণালয়গুলোও। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তারা ধীরে ধীরে স্বাভাবিক অফিস করবেন। ভূমি মন্ত্রণালয় তাদের কর্মকর্তাদের আগেই নির্দেশনা দিয়েছে আগের নিয়মে অফিস করার। সেভাবেই অফিস করছেন তারা। এ ছাড়া যেসব মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দফতর এখনো সার্বক্ষণিক অফিস শুরু করেনি তারাও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী ৯টা-৫টা অফিস করা শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com