মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

রংপুরের চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষা উপহার দিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৪৫ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।-করোনাকালীন রংপুরের ফ্রন্টলাইনার চিকিৎসকদের মাঝে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ মিলনায়তনে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এ কে নুরুন্নবী লাইজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু, রংপুর মেডিকেল কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মাহফুজার রহমান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ রেজাউল করিম, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ সুজা উদ দৌলা, রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি সানাউল হুদা রিয়াদ।
এসময় উপস্থিত ছিলেন চিকিৎসক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিজুল ইসলাম মান্টু, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মাজেদ আলী বাবুল, দপ্তর সম্পাদক আমিন সরকার, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট আতিক উল আলম কল্লোল, রংপুর মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আলেয়া খাতুন লাভলী, উপ-দপ্তর সম্পাদক আবু সাদাত শাওন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, রংপুর মেডিকেলের শিক্ষকবৃন্দ প্রমুখ।
উল্লেখ্য এর আগে রংপুরে কোভিড ডেডিকেটেড হাসপাতালের জন্য হাইফো ন্যাজাল ক্যানুলাসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী আওয়ামী লীগের ত্রাণ উপ কমিটির পক্ষ থেকে প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com