মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পর্যটন ভিসা দেওয়ার কথা ভাবছে ভারত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬২ বার পঠিত

ডেক্স রিপোর্ট।-ভারত সরকার খুব শিগগিরই পর্যটন ভিসা দেওয়া শুরু করার কথা ভাবছে।’ গত বৃহস্পতিবার এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠক ডাকা হয়েছিল। যেখানে স্বরাষ্ট্র সচিবের সভাপতিত্বে পর্যটন ভিসা পুনরায় চালু করার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।করোনাভাইরাসের সংক্রমণ কমে যাওয়ার প্রেক্ষাপটে এক বছরেরও বেশি সময় পর ফের পর্যটন ভিসা চালুর কথা ভাবছে ভারত। সম্প্রতি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘দেশে প্রতিদিন কভিড -১৯ কেস কমে যাওয়ায় অর্থনীতির গতি বাড়ানোর লক্ষ্যে পুনরায় পর্যটন ভিসা চালুর বিষয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করা হয়েছে। তিনি বলেছেন, ‘এটি পর্যায়ক্রমে করা হবে এবং সম্ভাব্যতা অনুযায়ী এটি সবার জন্য উন্মুক্ত থাকবে। সরকার সম্ভবত টিকা দেওয়া লোকদের পর্যটন ভিসার জন্য আবেদন করার অনুমতি দেবে।’ উল্লেখ্য ২০২০ সালের মার্চে প্রথম লকডাউন ঘোষণার দিন থেকে ভারতে পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে, ব্যবসা, কর্মসংস্থান এবং অন্যান্যদের মতো বিভিন্ন শ্রেণীর ভিসা ছাড় দেওয়া হলেও পর্যটন ভিসা বন্ধ রয়েছে।
সূত্র: খালিজ টাইমস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com