বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

দিনাজপুরে ফেমাস ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রাণীগঞ্জ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৮ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি।- দিনাজপুরে ফেমাস কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে রাণীগঞ্জ খেলোয়াড় কল্যান সমিতি। রানার আপ হয়েছে বিরল উপজেলার কালিয়াগঞ্জ। ২০ সেপ্টেম্বর সোমবার বিকেলে দিনাজপুর সদর উপজেলার ৩নং ফাজিলপুর ইউনিয়নের রাণীগঞ্জ এহিয়া হোসেন হাই স্কুল এন্ড কলেজ মাঠে রাণীগঞ্জ ফেমাস কাপ ফুটবল টুর্নামেন্ট এর চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিলেন রাণীগঞ্জ বাজার তরুন সংঘ। খেলা পরিচালনায় ছিলেন রাণীগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতি। প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার। টুর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন সদর উপজেলা যুবলীগের সভাপতি বশির আল হেলাল।
চুড়ান্ত খেলা শেষে দিনাজপুর সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও ৪নং শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম-এর সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাণীগঞ্জ এহিয়া হোসেন হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিপাশ বসাক, সদর উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক তোজাম্মেল হক (তোজা), ৩নং ফাজিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ইউসুফ আলী তালুকদার, সাধারন সম্পাদক উত্তম বসাক, সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নুরে আলম, বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদ হোসেন, রাণীগঞ্জ খেলোয়াড় কল্যান সমিতির সভাপতি সোহেল রানা, রাণীগঞ্জ বাজার তরুন সংঘের সভাপতি ফজলে রাব্বি শাহ প্রমুখ। টুর্ণামেন্টের চুড়ান্ত খেলার পুর্বে খেলোয়াড়দের সাথে পরিচিত হন প্রধান অতিথি ইমদাদ সরকার।
প্রধান অতিথি মোঃ ইমদাদ সরকার বলেন, মাদকের ভয়াল ছোব থেকে যুবকদের খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা মন ও শরীরকে সুস্থ্য রাখে। মাদক থেকে দুরে রাখে। তাই পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে যুব সমাজকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com