বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

সাপাহারে নৌকা প্রতীকের আশায় মাঠে যারা

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৭ বার পঠিত

বাবুল আকতার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- ইউনিয়ন পরিষদ নির্বাচন আসতে আরো বেশ কিছুদিন বাঁকী থাকলেও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আনাগোনায় বর্তমানে মুখরিত এলাকার গ্রামগঞ্জ ও হাট-বাজার। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাপাহার উপজেলার ৬টি ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়নের প্রত্যাশায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা কমর বেঁধে আগাম প্রচারনায় মাঠে নেমে পড়েছেন। মনোনয়ন প্রত্যাশীরা দলীয় সমর্থন পেতে গ্রামে গ্রামে, মাঠ-ঘাট ,মসজিদ ,মন্দির ও বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দোয়া ও আশীর্বাদ কামনা করছেন ।

এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়নে প্রায় ২৫/৩০ জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এছাড়াও জনমত সৃষ্টির লক্ষ্যে দৌড়-ঝাঁপের যেন অন্ত নেই সম্ভাব্য প্রার্থীদের। বর্তমান ক্ষমতাসীন দলের মনোনয়ন ও নৌকার হাল ধরার জন্য চলছে নেতাদের মাঝে প্রতিযোগীতা। প্রচার প্রচারনায় তাদের নাম লোক মুখে সরব। যাদের নাম ইতিমধ্যে শোনা যাচ্ছে তারা হলেন ১নং সাপাহার সদর ইউনিয়নের চলতি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ সভাপতি আকবর আলী, সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি সাদেকুল ইসলাম(ঠিকাদার), তরুন আ’লীগ নেতা মেহেদী হাসান সরকার।
২নং গোয়ালা ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন, ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি নুরুল হক (আর্মি) ,ইউনিয়ন আ’লীগের সভাপতি কামরুজ্জামান,উপজেলা আ’লীগের নেতা শামসুজ্জামান।
৩নং তিলনা ইউনিয়নে মনোনয়ন প্রত্যাশীরা হলেন, বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি মোসলেম উদ্দীন, উপজেলা আ’লীগের সহ সভাপতি আব্দুল মান্নান, ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি শরিফুল ইসলাম ।
৪নং আইহাই ইউনিয়নে মনোনয়ন প্রত্যাশীরা হলেন, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ সভাপতি হামিদুর রহমান , ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোকতার হোসেন জুয়েল, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউজ্জামান টিটু মাস্টার।
৫নং পাতাড়ী ইউনিয়ন আ’লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন, উপজেলা আ’লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান মুকুল মিয়া ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
৬নং শিরন্টী ইউনিয়নে মনোনয়ন প্রত্যাশীরা হলেন, উইনিয়ন আ’লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম ওরফে আলতাব মাস্টার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আ’লীগের সভাপতি আমিনুল ইসলাম মহুরী,ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি প্রভাষক বোরহান উদ্দীন, আব্দুস সালাম।
উল্লেখিত মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অধিকাংশ মনোনয়ন প্রত্যাশীরাই নির্বাচনী মাঠে নৌকা প্রতীকের আশায় দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন। সমভাব্য এই আওয়ামীলীগের মনোয়ন প্রত্যাশীগণ দিন-রাত ছুটে চলেছেন গ্রাম-গঞ্জ ও হাট বাজারে। ভোটারদের সাথে পরিচয় ,সালাম বিনিময় ও দোয়া /আশীর্বাদ শারীরিক ও পারিবারিক খোঁজ খবর নিচ্ছেন তারা। সেই সাথে নিজেদের নির্বাচনী প্রার্থীতার আসল কথা জানান দিয়ে নানা ধরনের প্রতিশ্রæতি দিচ্ছেন।
উপজেলার অধিকাংশ ভোটারগণ তাদেও মতামত ব্যক্ত করেন যে,এলাকার উন্নয়ন ও জনগনের সেবা নিশ্চিত করতে পারবে এমন ত্যাগী নেতাকে যেন আওয়ামীলীগের নৌকা প্রতীকের নির্বাচনে মনোনয়ন দেয়া হবে। বিশেষ করে বিতর্কীত কোন ব্যক্তি যেন নৌকা প্রতীক না পায় সেটিও দলের নীতি নির্ধারকগণের বিবেচনা করা প্রয়োজন বলেও অনেকে মন্তব্য করেন। দলীয় ভোটারগণ জানান, দল যাকে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করবেন দলের সিদ্ধান্ত ও দলীয় স্বার্থে তার হয়ে মাঠে কাজ করে ভোট যুদ্ধে বিজয় ছিনিয়ে আনতে হবে। সব মিলিয়ে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন আনন্দ উৎসবের মধ্যে দিয়ে সম্পুর্ন হবে বলে সাধারণ ভোটারগণ মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com