বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুরে এএসআই পেয়ারুল হত্যা: মাদক ব্যবসায়ীর ৩ দিনের রিমান্ড

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭১ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।- রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশের সহকারী পরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যাকান্ডের ঘটনায় মাদক ব্যবসায়ী পারভেজ রহমান ওরফে পলাশ মিয়ার তিনদিনের রিমান্ড মঞ্জর করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন হারাগাছ আমলি আদালতের বিচারক আল-মাহবুব এই রিমান্ড মঞ্জর করেন।
এর আগে দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামি পলাশকে আদালতে হাজির করা হয়। পরে আদালতে মামলার তদন্তভার পাওয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইয়ের পক্ষ থেকে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।
আবেদনের শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জর ছাড়াও পলাশকে পিয়ারুল হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন রংপুর পিবিআই’র পুলিশ সুপার এবিএম জাকির হোসেন।
প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর রাতে রংপুর নগরীর হারাগাছের সিগারেট কোম্পানি মোড় এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়। সেখানে পারভেজ রহমান ওরফে পলাশ মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় ওই মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতের শিকার হন এএসআই পেয়ারুল ইসলাম। পরের দিন বেলা সোয়া ১১ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় একটি মাদক এবং হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। তদন্তের দায়িত্ব রয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। নিহত পেয়ারুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের স্কুল শিক্ষক আব্দুর রহমান মিন্টুর ছেলে। তিনি মৃত্যুর সময়ে স্ত্রীসহ দুই ছেলে শিশু সন্তান রেখে গেছেন। গত শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com