বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

দিনাজপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ২৭১ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি।-  দিনাজপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ১ অক্টোবর শুক্রবার দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর দিনাজপুরের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) প্রমুখ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রাজিউর রহমান-এর সঞ্চালনে বক্তব্য রাখেন দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সামিউল ফেরদৌস, দিনাজপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার শচীন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন, সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ প্রমুখ। উদ্বোধনী খেলায় অশ্রæ মাদকাশক্ত নিরাময় কেন্দ্র ও চিরিবন্দর উপজেলা এবং মানু স্মৃতি ফুটবল একাডেমী ও পার্বতীপুর উপজেলা প্রতিদ্বন্ডীতা করে। প্রধান অতিথি বলেন, সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করার সুযোগ করে দিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com