বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

শেরপুরে আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২৩২ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরে ইভটিজিংএর প্রতিবাদ করায় সন্ত্রাসীদের মারপিটে গুরুতর আহত হয় দুই ভাই। এ ঘটনায় মামলা দায়েরের ১৫ দিন অতিবাহিত হলেও কোন আসামীদের গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ। এ ঘটনায় আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে এক মানবন্ধন করেছে স্থানীয় বাগড়া কলোনীর সচেতন এলাকাবাসীরা।

০৩ অক্টোবর রবিবার বেলা ১২ টার দিকে বগুড়ার শেরপুরের স্থানীয় বাসষ্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অবিলম্বে গ্রেফতার ও দৃস্টান্তমুলক শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন- আলমগীর, আলী আকবর, হানুমিয়া, দুলাল মিয়া, শিপন আহমেদ, আব্দুল আজিজ, রাশেদা খাতুন, জোবেদা, সফুরা বেগম, সাহেরা, আক্তার হোসেন, রতন মিয়া, বেলাল হোসেন প্রমুখ।

উল্লেখ্য ১৭ সেপ্টেম্বর শুক্রবার রাতে বগুড়ার শেরপুরের বাগড়া কলোনী এলাকার স্কুল ছাত্রী ভাতিজিকে উত্যক্তের প্রতিবাদ করায় বসতবাড়িতে হামলা চালায় বখাটে সজিব ও তার লোকজন। এসময় দুই চাচা আলী আজম (২৬) ও আব্দুল আজিজ হোসেন (১৮) কে ছুরিকাঘাত করা হয়। সন্ত্রাসীরা শেরপুরের একটি বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল। কয়েকদিন আগে বিরক্ত হয়ে ওই ছাত্রী তার চাচা আলী আজম ও আজিজের কাছে বিষয়টি বললে তারা ওই বখাটে সজিবকে এসব কাজ করতে নিষেধ করে। নিষেধ না মেনে ছাত্রীটির কাছে আবারো একটি চিঠি পাঠালে আবার তারা প্রতিবাদ করায় সন্ত্রাসীরা তাদেরকে ছুরিকাঘাত করে।

এদিকে সন্ত্রাসী ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলে আসামীদের গ্রেফতার না হওয়ায় নানা শংকা ও হতাশায় রয়েছে ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, মানবন্ধন হয়েছে কিনা আমার জানা নাই। তবে ওই ঘটনায় মামলা হয়েছে এবং আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

 

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com