মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

মহানবীর ব্যঙ্গচিত্র অঙ্কনকারী লার্স ভিকস সড়ক দূর্ঘটনায় নিহত

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৩৩৫ বার পঠিত

ডেক্স রিপোর্ট।- সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিকস যিনি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র ছিলেন তিনি দুর্ঘটনায় নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে, সিভিলিয়ান পুলিশের একটি গাড়িতে সফর করার সময় সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কারিড শহরের কাছে একটি ট্রাকের সঙ্গে তাকে বহনকারী গাড়ির সংঘর্ষ হয় এতে কার্টুনিস্ট লার্স ভিকস নিহত হন। এ সময় দুজন পুলিশ অফিসারও নিহত হয়েছেন, ট্রাকচালকও আহত হয়েছেন ।
বিবিসি বলেছে, রবিবারের ওই দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করেনি পুলিশ। তবে ডাগেন্স নাইহেটার খবরের কাগজ জানিয়েছে, লার্স ভিকসের পার্টনার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, কিভাবে দুর্ঘটনা ঘটল তা পরিষ্কার নয়। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, এতে কেউ ইচ্ছাকৃতভাবে জড়িত নয়। উল্লেখ্য ২০০৭ সালে মহানবী (সা.)-এর যে ব্যঙ্গচিত্র এঁকেছিল লার্স ভিকস। তা এক বছর পর ডেনমার্কের একটি খবরের কাগজে প্রকাশ করা হয়। এই ব্যঙ্গচিত্র আঁকার পর সারা বিশ্বে প্রতিবাদেও জঢ় উঠে। তার পর থেকেই পুলিশি নিরাপত্তায় চলাচল করত ৭৫ বছর বয়সী লার্স ভিকস।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com