মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

রমেকে কেনাকাটায় অনিয়ম: সাবেক অধ্যক্ষসহ ২ জনের বিরুদ্ধে দুদুকের মামলা

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৫৩৬ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।- রংপুর মেডিকেল কলেজ (রমেক) ডেন্টাল বিভাগের জন্য চেয়ার ও সরঞ্জামাদি কেনাকাটায় প্রায় পৌনে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অধ্যক্ষ ডা. আব্দুর রউফসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদকের রংপুর সমন্বিত জেলা কর্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত বাদী হয়ে এ মামলা করেন। মামলার অপর আসামি হলেন থ্রি আই মার্চেন্ডাইজারের মালিক মোকছেদুল ইসলাম। মামলার সত্যতা নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক।
মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, রংপুর মেডিকেল কলেজে ২০১২-২০১৩ অর্থবছরে পাঁচটি ডেন্টাল চেয়ার কেনার প্রক্রিয়ায় কোনো ব্যাংক গ্যারান্টি (পারফরমেন্স সিকিউরিটি) নেওয়া হয়নি। এছাড়া এসব চেয়ার কেনায় বাজার দর যাচাই ছাড়াই দরপত্র ওপেনিং কমিটি ও কারিগরি মূল্যায়ন কমিটি গঠনে ২০০৮ এর ক্রয়বিধি লঙ্ঘন করে দুই কোটি ৮২ লাখ টাকার সরঞ্জাম কেনা হয়।
দুদক সূত্র জানায়, ডা. মো. আব্দুর রউফ মেডিকেল কলেজটির অধ্যক্ষ থাকাকালীন এসব চেয়ার কেনা হয় বলে অনুসন্ধানে জানা যায়। তখন ডেন্টাল বিভাগের জন্য কেনা পাঁচটি চেয়ার ও সরঞ্জামাদির দাম বেশি দেখিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ও অধ্যক্ষ যোগসাজশে এক কোটি ৭৪ লাখ ৯৬ হজার ৫০০ টাকা আত্মসাৎ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com