বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

জুয়া খেলে ঋণগ্রস্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২৩৩ বার পঠিত

রংপুর থেকে সোহেল রানা।-রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আলম তুষারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে নগরীর হারাগাছ রোড সাহেবগঞ্জ এলাকার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই এলাকার ব্যবসায়ী মোহসীন আলীর ছেলে ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর (মাস্টার্স) শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এদিকে আত্মহত্যার আগে বুধবার দিবাগত রাত ২টার দিকে নিজের ফেসবুক আইডিতে ‘আই কোয়াইট ফর এভার’ লিখে একটি স্ট্যাটাসও দেন তিনি।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে তানভীরের ঘর থেকে কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করতে থাকেন। পরে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে মৃত্যুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুষার একটি স্ট্যাটাসে নিজেকে গুটিয়ে নিয়ে চিরতরে প্রস্থানের ইঙ্গিত দেন। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। আত্মহত্যার পূর্বে তুষার হতাশাগ্রস্ত ও দুশ্চিন্তায় ভুগছিলেন বলে ধারণা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বেলাল উদ্দীন বলেন, সকালের দিকে বাড়িতে সে আত্মহত্যা করেছে বলে শুনেছি। এখন পর্যন্ত আত্মহত্যার কারণ জানা যায়নি। তুষার খুবই মেধাবী ছাত্র ছিল। তার এভাবে চলে যাওয়া কোনভাবেই মেনে নিতে পারছিনা। আমরা এ ঘটনায় শোকাহত।
তুষারের আত্মহত্যার ব্যাপার নিয়ে কথা বলতে রাজি হননি তার পরিবারের লোকজন। তবে প্রতিবেশিদের দাবি, কয়েকদিন আগে তুষারের সাথে তার পরিবারের ঝগড়া হয়েছিল। সম্প্রতি তার বাবার সাথে কথা কাটাকাটিও হয়েছে।
এবিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ওসি শওকত আলী সরকার জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তুষার করোনাকালীন মোবাইলে টাকা দিয়ে খেলায় আসক্ত হয়ে পড়েন। মোবাইলে জুয়া খেলতে গিয়ে ঋণগ্রস্ত হন। এ নিয়ে তিনি মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। তবে এখনো আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com