বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সাপাহারে ৭২ ঘন্টার মধ্যে ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার: দুই ছিনতাইকারী আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ২৩১ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহারে পুলিশের সাঁড়াশি অভিযানে ছিনতাই হওয়ার ৭২ ঘন্টার মধ্যে ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার সহ দুইজন ছিনতাইকারীর সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিবনারায়ন পুর গ্রামের মৃত এজাবুলের ছেলে আব্দুল আলিম (৩০) ও একই উপজেলার গোপালনগর গ্রামের রবিউল ইসলামের ছেলে শহিদুল ইসলাম ওরফে শাহলাল (২৮)।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার জানান, বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বিপিএম’র নির্দেশনায় ও সাপাহার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল মাহমুদের নেতৃত্বে সঙ্গীয় এসআই মানিক হোসেন, এসআই তরিকুল ইসলাম ও এসআই জিন্নাত ও সঙ্গীয় ফোর্সসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের গোপালনগর গ্রামে শহিদুল ইসলাম ওরফে শাহলালের বাড়ীতে অভিযান চালায়। এসময় শাহালালের শয়নকক্ষ হতে ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করে। এসময় হাতে নাতে ওই দুজনকে আটক করে সাপাহার থানায় নিয়ে আসা হয়। পরদিন দুপুরে তাদের নামে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলেও জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার।

উল্লেখ্য যে, গত ২ অক্টোবর সাপাহার থানাধীন খেড়–ন্দা মোড় হতে উপজেলার রামরামপুর সেকারপাড়া গ্রামের শান্ত হোসেনের মোটরসাইকেল ছিনতাই হয়। উক্ত ঘটনার পরদিন আকতার হোসেন নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com