বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বগুড়ার শেরপুরে হত্যা মামলার ২ জন গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ২৬২ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ঢাকা ও সিরাজগঞ্জ থেকে হত্যা মামলার ২ আসামীকে আটক করে শনিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আটককৃতরা হলেন মো. মামুনুর রশিদ (৪৫) ও মো. আব্দুল মান্নান (৩৫)।

জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ^রপুর মধ্যপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে ডাক্তার মশিউল আলম গত ৮ সেপ্টেম্বর বাড়ির উত্তর পশ্চিম পাশে তাদের পৈত্তিক সম্পত্তিতে গাছ লাগাতে গেলে একই গ্রামের মৃত হামেদ আলীর ৪ ছেলে মো. মামুনুর রশিদ, মো. আব্দুল মান্নান, মো. আমিনুর ইসলাম, মো. ইমরান হোসেন, মো. মামুনুর রশিদের স্ত্রী মোছা. জয়নব বেগম, ও মেয়ে মোছা. আতিকা খাতুন, মো. আব্দুল মান্নানের স্ত্রী মোছা. শিল্পী বেগম তাকে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করতে থাকে। তার চিৎকারে পিতা লুৎফর রহমান এগিয়ে গেলে তাকেও মারধর করতে থাকে। এক পর্যায় বৃদ্ধ লুৎফর রহমান মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলে সে মারা যান। এ ঘটনায় ডাক্তার মশিউল আলম বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ করে ৪/৫ জন অজ্ঞাতনামাকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকে আসামীরা বাড়ি থেকে পালিয়ে যায়। পরে শেরপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম গোপন সংবাদ পেয়ে সঙ্গীয় পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবাশীষ রায়, এসআই (নিরস্ত্র) মো. সাচ্চু বিশ^াসসহ পুলিশ সদস্যরা রাজধানীর উত্তরা পশ্চিম থানা, প্লট নং-২৫, রোড নং-১০, সেক্টর নং-১২ এলাকায় ঘোরাঘুরির করার সময় মো. মামুনুর রশিদ ও সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বর থেকে মো. আব্দুল মান্নানকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের শনিবার সকালে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, আটককৃতদের জেল হাজতে প্রেরণ করে তাদের ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com