বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বগুড়ার শেরপুরে ট্রাকের কেবিন থেকে উদ্ধার লাশের পরিচয় মিলেছে

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ২৪৮ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- শেরপুরে-ধুনট আঞ্চলিক সড়কের পাশে দাঁড়ানো মালবাহী ট্রাকের ভিতর হতে উদ্ধার হওয়া অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তির নাম বেলাল হোসাইন (৩৮)। শনিবার (৯ অক্টোবর) বিকেলে শেরপুর-ধুনট সড়কের শুবলী নামক এলাকায় দাঁড়ানো ওই ট্রাকের কেবিন হতে লাশটি উদ্ধার করা হয়।

নিহত বেলাল নরসিংদী জেলার খিলপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডি বগুড়া সহকারী পুলিশ সুপার হাসান শামীম ইকবাল।

হাসান শামীম ইকবাল জানান, শেরপুরের একটি আঞ্চলিক সড়কের পাশে দাঁড়ানো মালবাহী ট্রাক থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ অক্টোবর) বিকেলে শেরপুর-ধুনট সড়কের শুবলী নামক এলাকায় দাঁড়ানো ওই ট্রাকের কেবিন হতে লাশটি উদ্ধার করা হয়। সংবাদ পেয়ে তাৎক্ষণিক সিআইডি বগুড়া জেলার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কাউছার সিকদারের নির্দেশে দ্রুত ক্রাইমসিন ইউনিট সিরাজগঞ্জের ইনচার্জ কেএম ইনাম আহমেদ একটি বিশেষ টিম সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অজ্ঞাত মৃতদেহের পরিচয় উদঘাটন করে।

এ বিষয়ে তিনি আরও জানান, ঘটনার বিষয়ে ছায়াতদন্ত অব্যাহত আছে।

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com