বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সাপাহারে শেখ রাসেল দিবস উদযাপন

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৫২৮ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহারে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেল এর শুভ জন্মদিন উদযাপন করা হয়েছে।

“শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস” প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের শহীদদের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহ্জাহান হোসেন মন্ডল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুজিবুর রহমান, উপজেলা মৎস অফিসার রোজিনা পারভিন, প্রানি সম্পদ কর্মকর্তা ডা: অশিষ দেবনাথ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, সাপাহার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাসুদ রেজা সারোয়ার,উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকগণ ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কুইজ প্রতিযোগী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com