বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

ময়মনসিংহের মুক্তাগাছায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ৮৮০ বার পঠিত

সুবল চন্দ্র দাস।- মুক্তাগাছা-জামালপুর সড়কের মানকোনের রায়থুরা এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- টাঙ্গাইলের নয়াপাড়া গ্রামের নূর ইসলাম (৩৫), তার স্ত্রী তাসলিমা আক্তার (৩১), তাদের মেয়ে লিজা আক্তার (১৩), টাঙ্গাইলের মধুপুর উপজেলার সোলাকুড়ি গ্রামের সাইদুল ইসলাম (৫৫), নজর মিয়া (৬০), ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মলাজানি গ্রামের নজরুল ইসলাম (৩৫), একই উপজেলার চেচুয়ার বাসিন্দা অটোরিকশা চালক আলাদুল মিয়া (৩৪)। নিহতরা সবাই অটোরিকশার আরোহী ছিলেন। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর গামী রাজিব পরিবহনের একটি বাস মানকোনের রায়থুরা এলাকায় পৌঁছালে জামালপুর থেকে ময়মনসিংহগামী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত তিনজনকে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানিয়েছেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। বাসটিকে জব্দ করা হয়েছে।’ চালকের বিরুদ্ধে মামলার গ্রহনের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com