বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বগুড়ার শেরপুরে ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার ও জীবনের নিরাপত্তার দাবি ভুক্তভোগী পরিবারের

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ২৫১ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরে ধর্ষণ মামলার এক মাস অতিবাহিত হলেও এবং আসামী প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেফতারে থানা পুলিশের উদাসীনতার অভিযোগ। অপরদিকে মামলা তুলে নিতে ধর্ষিতার ও তার পরিবারকে হুমকী দেয়া জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী সুমনা আক্তার।

এর প্রেক্ষিতে ২৫ অক্টোবর দুপুরে শেরপুর উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ধর্ষিতা সুমনা আক্তার বলেন, উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামনগর গ্রামের আবুল খায়েরের ছেলে রিপন আহম্মেদ একজন প্রভাবশালী ও লম্পট। সে বগুড়া আজিজুল হক কলেজে অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। ওই রিপন গত ৩ বছর আগে মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে আমাকে (সুমনা আক্তার) বিয়ের করার প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। সর্বশেষ চলতি বছরের ২৩ জুলাই ওই রিপন আহম্মেদ শহরের ধুনট রোডস্থ তার দুলাভাইয়ের বাসায় কৌশলে আমাকে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিয়ে করবে না নানা ভয়ভীতি দেখায়। পরবর্তীতে আমি তার পরিবারের কাছে বিচার চেয়ে ব্যর্থ হয়ে গত ২৫ সেপ্টেম্বর শেরপুর থানায় ওই প্রেমিক (ধর্ষক) রিপন আহম্মেদ এর বিরুদ্ধে প্রচলিত আইন ৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ অনুযায়ী ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের অপরাধ আইনে মামলা দায়ের করি। এদিকে মামলা দায়েরের ১ মাস অতিবাহিত হলেও এবং ওই ধর্ষক রিপন প্রকাশ্যে ঘুরে বেড়ালেও থানা পুলিশ তাকে অজ্ঞাতকারণে গ্রেফতার করছেননা। অপরদিকে ওই ধর্ষক পরিবার ও তার প্রভাবশালী আত্বীয় স্বজনেরা উল্টো আমাকে মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকী-ধামকি দিয়ে আসছে। এতে মামলা করেও জীবনের নিরাপত্তাহীনতা এবং আইনের সঠিক ও সুষ্ঠ বিচার পাওয়া নিয়ে সংশয়ে রয়েছি।

এর প্রেক্ষিতে ধর্ষক রিপন আহম্মেদ ও মামলা তুলে নেয়াসহ নানা ভয়ভীতির হুমকীসহ এর সাথে জড়িত মদদতাদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তি চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষে আশু হস্তক্ষেপ কামনা করছেন ভূক্তভোগী সুমনা আক্তার। সংবাদ সম্মেলনে ধর্ষিতার মা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com