বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

রংপুরে টি-টুয়েন্টি নারী ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ২৯৯ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- রংপুরে প্রথমবারের মতো টি-টুয়েন্টি মহিলা ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মহিলা ড্রিমার ক্রিকেট একাডেমির উদ্যোগে ও মহিলা ক্রিকেটার আরিফা জাহান বিথীর ব্যবস্থাপনায় ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার রংপুর ক্রিকেট গার্ডেনে আয়োজিত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন বেগম রোকেয়া দল এবং রানার্সআপ সুফিয়া কামাল দল।
টুর্ণামেন্টে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী, বেগম রোকেয়া, প্রীতিলতা ওয়াদ্দেদার, নুরজাহান বেগম, জাহানারা ইমাম ও সুফিয়া কামালসহ মোট ৬টি দল অংশগ্রহণ নেন। এসব দলে অধিনায়কত্ব করেন জাতীয় মহিলা ক্রিকেট দলের ৬ খেলোয়াড়। খেলা শেষে টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কাউন্সিলর মাহবুবার রহমান মঞ্জু, ক্রিকেটার আরিফা জাহান বিথী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থাপনা করেন আজহারুল ইসলাম দুলাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com