বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

শেরপুর হিজড়াদের কর্মসংস্থানে মানবতা টি স্টল উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৪১০ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- তৃতীয় লিঙ্গ তথা হিজড়া গোষ্ঠির মানুষদের সমাজে মূল্যহীন বলে বিবেচিত করে আসছে। হিজড়ারাও তাদের জীবিকা নিবার্হের জন্য বিয়ে,অন্নপ্রাসন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নেচে-গেয়ে কখনও বা রাস্তা-ঘাট ও দোকানপাটে ভিক্ষাবৃত্তি করে থাকে। সমাজে পিছিয়ে পড়া এসব তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীদের আত্ম কর্মসংস্থানের মাধ্যমে পুর্নবাসনের কার্যক্রম হাতে নিয়েছে সরকারসহ বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও)। এরই ধারাবাহিকতায় বগুড়ার শেরপুরে হিজড়াদের কর্মসংস্থানের জন্য (২৮ অক্টোবর) বৃহষ্পতিবার বিকাল ৫ টার দিকে কুসুম্বী ইউনিয়নের মহাম্মদপুর নামক স্থানে মানবতা টি স্টল উদ্বোধন করেন মো. মনিরুজ্জামান খান, উপ-ব্যবস্থাপক (পিকেএসএফ) ও মো. কামরুজ্জামান খান, যুগ্ম পরিচালক (টিএমএসএস)।

হিজড়াদের অর্ন্তভূক্তিমূলক উন্নয়ন ও কর্মস্থান সৃষ্টির মাধ্যমে দরিদ্র বিমোচন করার লক্ষ্যে টিএমএসএস এর সহযোগীতায় ও পিকেএসএফ এ অর্থায়নে এ মানবতা টি স্টল প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, মুহাম্মদ সেলিম রেজা, প্রোগ্রাম ম্যানেজার (অর্থ ও হিসাব) পিপিইপিপ প্রকল্প পিকেএসএফ, মো. রাশেদ হাসান প্রোগ্রাম ম্যানেজার উজ্যাবিলিটি, রেজা হাসমত, এ্যাসিষ্টেন্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর (অডিট) পিপিইপিপ প্রকল্প, মো. হানজালাল রহমান জোন প্রধান, বগুড়া দক্ষিণ জোন টিএমএসস, মো. আবু সাহিন সোহেল, অঞ্চল প্রধান শেরপুর, মো. বদরুল আলম (বিথু) এপিসি টিএমএসএস, মো. নিজাম উদ্দিন, শাখা ব্যবস্থাপক, শেরপুর-১, মোছা. মোর্শেদা হক মুকুট মনি, এবিএম, টিএমএসএস প্রমুখ।

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com