মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

প্রবল বর্ষণে পাকুন্দিয়ায় ধসে গেছে রাস্তা যান চলাচল বন্ধ

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৭৮৫ বার পঠিত

কিশোরগঞ্জ থেকে সুবল চন্দ্র দাস।- কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঠখোলা-মির্জাপুর সড়কের একটি অংশ ধসে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। গত দুই তিন দিনের টানা বর্ষণের ফলে সড়কটির ওই অংশটি ধসে পড়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ এ সড়কটি ধসে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। জানা যায়, এলজিইডির অধীন মঠখোলা-মির্জাপুর সড়কটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন পাকুন্দিয়াসহ পাশর্^বর্তী কটিয়াদী উপজেলার হাজারো লোকজন থানারঘাট হয়ে কাপাসিয়া-গাজীপুর ও রাজধানী ঢাকায় যাতায়াত করে থাকেন। এছাড়া রিকশা, অটোরিকশা, বাস, ট্রাক, পিকআপসহ শতশত ছোট-বড় যানবাহন এ সড়কটি দিয়ে চলাচল করে থাকে। গত দু’তিন দিনের টানা বর্ষণের ফলে সড়কটির হাজী জাফর আলী কলেজ সংলগ্ন স্থানে ধসে গিয়ে দেবে গেছে। এতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ওই সড়ক দিয়ে চলাচলরত পথচারী ও বিভিন্ন এলাকা থেকে ছেড়ে আসা যানবাহনের যাত্রীরা। স্থানীয় কয়েকজন বলেন, এর আগেও একবার সড়কটি সংস্কার করা হয়েছিল। কিন্তু গত দুই দিনের টানা বৃষ্টিতে আবার ভেঙ্গে গিয়ে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। এর ফলে যান চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে। যার কারণে চরম দুর্ভোগে পড়েছেন দুই উপজেলার হাজারো মানুষ। ধসে পড়া অংশ দ্রুত সংস্কারের জন্য সংশ্লিদের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। এগারসিন্দুর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান সরকার জানান, সড়কটি আগেও একবার ঠিক করা হয়েছিল। টানা বর্ষণের ফলে আবারো ভেঙ্গে গেছে। বিষয়টি উপজেলা প্রকৌশলী অফিসকে অবগত করা হয়েছে। দ্রুত সংস্কার করবেন বলে তারা আশ্বাস দিয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মো. হাবিবুল্লাহ কিশোরগঞ্জ সাংবাদিকদের বলেন, ধসে পড়া অংশটি দ্রুত সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com