বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পলাশবাড়ীর ৬ টি ইউনিয়নের আওয়ামীলীগের দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ২৬৯ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় নির্বাচন কমিশনের ৩য় দফা তফসিল ভুক্ত ৬ টি ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীগণ স্থানীয় দলীয় নেতাকর্মী ও নিজ নিজ কর্মী সমর্থকদের নিয়ে রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়পত্র দাখিল করেন।
১ নভেম্বর সোমবার উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার শাহিনুর আলমের নিকট আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ২ হাসেনপুর ইউনিয়নের একেএম আহম্মেদুল কবির রাঙ্গা, ৫ নং মহদীপুর ইউনিয়নের তৌহিদুল ইসলাম মন্ডল মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার ও সহকারি রির্টানিং অফিসার মাহাতাব হোসেনের নিকট আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বেতকাপা ইউনিয়নের আব্দুল গণি সরকার ও পবনাপুর ইউনিয়নের কেএম ছিদ্দিকুল ইসলাম রবি। অপরদিকে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ও সহকারি রির্টানিং অফিসার আলতাব হোসেনের নিকট আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ৮ নং মনোহরপুর ইউনিয়নের আব্দুল ওহাব রিপন ও ৯ নং হরিনাথপুর ইউনিয়নের আতিকুর রহমান আতিক মনোনয়নপত্র দাখিল করেছেন। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধান, সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোকসেদ চৌধুরী বিদ্যুৎ,সহ সভাপতি শহিদুল ইসলাম বাদশা, ভিপি রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com