বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

দেশকে মাদক ও অবক্ষয় থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ২৫৫ বার পঠিত

ফজিবর রহমান বাবু।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করতে হবে। তার থেকে যুবসমাজকে আলোর পথে আনতে পড়াশুনার পাশাপাশি ক্রীড়ামুখি করতে হবে। এ বিষয়টি উপলদ্ধি করেই শেখ হাসিনার সরকার ক্রীড়ার উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। যার ধারাবাহিকতায় সারা দেশে শেখ রাসেল স্টেডিয়াম নির্মান প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছ।

১ নভেম্বর ২০২১ সোমবার রাতে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অফিসার্স ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন কোর্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামাল হোসেন, কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর আল কামা তমাল, বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল মতিন প্রধান, বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম, যুগ্ন সম্পাদক মো. শামীম ফিরোজ আলম, প্রমুখ।

পরে বীরগঞ্জ অফিসার্স ক্লাব এবং কাহারোল অফিসার্স ক্লাবের খেলোয়াড়দের অংশগ্রহণে প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com