বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সাপাহার সদর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী কার্ত্তিক সাহা

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৩৭৮ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহার উপজেলার ১ নং সাপাহার সদও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক পেতে চান ইউনিয়ন আ.লীগ সিনিয়র সহ-সভাপতি শ্রী কার্ত্তিক সাহা। আসন্ন ইউপি নির্বাচন কে সামনে রেখে ইতিমধ্যে তিনি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসাবে জনমত সৃস্টির লক্ষে মাঠে নেমেছেন বলে জানাগেছে। তিনি বলেন, আমি জন্মসূত্রে আওয়ামী লীগ পরিবারের সন্তান। দীর্ঘ সময় দলীয় পদ না থাকলেও সাংগঠনিক সকল কর্মকান্ড ও কর্মসূচীতে সক্রিয় ছিলাম। পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ছিলাম। এরপর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দলীয় কর্মসূচী ও সাংগঠনিক সকল কর্মকান্ড সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি। ভোটের মাঠে ২০০৩ সালে প্রথম ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলাম। এরপর ২০০৮ সাল হতে ২০১১ সাল পর্যন্ত ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করি। এসময়ে একজন (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হিসাবে দল ও সরকারের ভাবমূর্তি অক্ষুন্ন রেখে এলাকায় সার্বিক উন্নয়নের ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য ও বর্তমান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার মহোদয়ের দিক নির্দেশনায় ও সার্বিক সহযোগিতায় বিগত প্রায় ৩ বছরে ১ নং সাপাহার সদও ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়। এরই ধারাবাহিকতায় পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাপাহার সদর ইউনিয়নে উন্নয়নের অগ্রযাত্রা অব্যহত রাখতে আসন্ন ১ নং সাপাহার সদও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেন । দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে সকলের দোয়া,আর্শীবাদ ও সমর্থন চেয়েছেন সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শ্রী কার্ত্তিক সাহা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com