বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বগুড়ার সোনাতলা পৌর মেয়র জাহাঙ্গীর আলম নান্নু গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৩৭৫ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার সোনাতলা পৌরসভার নির্বাচন পরবর্তী সহিংসতায় নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম নান্নুকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ৮ নভেম্বর সোমবার বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ সাইহান ওলিউল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে ৭ নভেম্বর রাতে বগুড়ার ডিবি ও সোনাতলা থানা পুলিশ ঢাকায় অভিযান চালিয়ে মেয়র জাহাঙ্গীর আলম নান্নুকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মেয়র সোনাতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনহাদ্দুজামান লিটনসহ চার নেতাকর্মীকে ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলায় মেয়র প্রধান আসামি।

গত ২ নভেম্বর সোনাতলা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রেীহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে মেয়র নির্বাচিত হন জাহাঙ্গীর আলম নান্নু। নৌকা মার্কার বিরুদ্ধে নির্বাচন করায় ভোটের আগের দিন ১ নভেম্বর জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয় জাহাঙ্গীর আলম নান্নুকে। ভোটের পর দিন ৩ নভেম্বর নির্বাচন পরবর্তী সহিংসতায় মেয়রের কর্মীদের হাতে আওয়ামী লীগ ও যুবলীগের ৪ নেতাকর্মী ছুরিকাহত হয়। এঘটনায় নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম নান্নুসহ ৩০ জনের নামে মামলা হয়। ওই রাতেই সোনাতলা থানা পুলিশ ৫ জনকে গ্রেফতার করে। মেয়র জাহাঙ্গীর আলম নান্নু পালিয়ে ঢাকায় আত্মগোপন করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ তার অবস্থান নিশ্চিত করে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com