বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামকমানোর দাবিতে রংপুুরে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ২১৮ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।- ডিজেল, কেরোসিন, গ্যাস, বিদ্যুৎ এর বর্ধিত মুল্য প্রত্যাহার ও চাল- ডাল-তেল-পিঁয়াজ-ঔষধসহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম কমানো এবং রেশনিং ব্যবস্থা চালু করার দাবিতে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।

গত মঙ্গলবার দুপুরে নগরীর স্টেশন রোডস্থ দলীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল বের করে কমিউনিস্ট পার্টির রংপুর জেলার নেতাকর্মীরা। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় দলীয় কার্যালয়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রংপুর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন, রংপুর মহানগর সাধারণ সম্পাদক রাতুজ্জামান রাতুল, ক্ষেতমজুর নেতা লোকমান হোসেন, কৃষক নেতা হৃদয় কুমার, শ্রমিক নেতা আব্দুল আউয়াল, যুবনেতা সজীব পাল, ছাত্রনেতা আবু সালেহ সিহাব প্রমুখ। এসময় জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com