বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

মিঠাপুকুরে পরীক্ষা দিলেন মা, সন্তানকে মাতৃস্নেহে দেড় ঘণ্টা আগলে রাখেন উপজেলা চেয়ারম্যান

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ২১৯ বার পঠিত

 

হারুন উর রশিদ।-রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী আলিম মাদরাসা সদ্য প্রসূত সন্তানকে নিয়ে দাখিল পরীক্ষা দিতে আসেন মা। কিন্তু ঘটে বিপত্তি। কিছুতেই সন্তানের কান্না থামাতে পারছেন না কিশোরী মা। এ দৃশ্য দেখে এগিয়ে এলেন কেন্দ্র সচিব ও রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি। দেড় ঘণ্টা শিশুটিকে কোলে নিয়ে মাতৃস্নেহে আগলে রাখেন তিনি।
রোববার রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী আলিম মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। নাছিমা জামান ববি ওই মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব। এছাড়াও তিনি রংপুর সদর উপজেলা চেয়ারম্যান ও রংপুর জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক পদে রয়েছেন।
ওই পরীক্ষার্থী মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের মাঝগ্রাম দাখিল মাদরাসার ছাত্রী।
পরে তিনি শিশুটি কোলে নিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন নাছিমা জামান ববি। সেখানে তিনি লিখেন ‘এক ছাত্রী মাত্র ৩৫ দিনের বাচ্চাকে নিয়ে পরীক্ষা দিতে চলে এসেছিল। পড়াশোনায় তারহ আগ্রহে আমি অভিভূত। থাক না দেড় ঘণ্টা বাবুটা আমাদের কাছে।’
মুহূর্তে ছবিটি ছড়িয়ে পড়ে। দোয়া ও শুভকামনায় ভাসতে থাকেন তিনি। নানা রকম অনুভূতি ব্যক্ত করছেন নেটিজেনরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com